ডেঙ্গু পরিস্থিতি
ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন ডেঙ্গুরোগী, যা চলতি বছরে এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা।
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ এবং ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। এ সময় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৯ জন এবং ডেঙ্গুতে ১ হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫
ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫ জন ডেঙ্গু রোগী।
হামে ৭ জনের মৃত্যু, ডেঙ্গুতেও ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৫৫ জনের মধ্যে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এদিকে ডেঙ্গুতে গত এক দিনে আরও ২ জনের মৃত্যু এবং ১ হাজার ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, ডেঙ্গুতেও ২ জনের প্রাণহানি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯০ জন।
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৪৬৩
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৪৬৩ জন রোগী ভর্তি হয়েছেন।